বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেয়র নাছির আরাকান সড়ক পরিদর্শন করবেন ১১ অক্টোবর

মেয়র নাছির আরাকান সড়ক পরিদর্শন করবেন ১১ অক্টোবর

পা পিছলে পড়ে কোমরে আঘাত পাওয়ার এক মাস ১০ দিন পর ১১ অক্টোবর সিটি করপোরেশনের বহিরাঙ্গনের কাজ তদারকিতে যাচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। দুপুর ১২টায় তিনি নগরীর বহদ্দারহাটের আরাকান সড়ক বাস টার্মিনাল গেট থেকে মেরামতকাজ পরিদর্শন করবেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলও মেয়রের সঙ্গে থাকবেন।পরিদর্শনের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারীবর্ষণ, জোয়ার ও কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়ায় আরাকান সড়কটির ব্যাপক ক্ষতি হয়। ছোট-বড় খানাখন্দে ভরে যায় সড়কটি। সম্প্রতি মেয়রের নির্দেশে সাগরিকায় স্থাপিত চসিকের নতুন অ্যাসফল্ট প্ল্যান্ট থেকে ওই সড়কে ১ হাজার ৫৫২ টন মিকশ্চার (বিটুমিন মেশানো পাথরকুচি) দেওয়া হয়েছে আরাকান সড়কে।

আরও পড়ুন

সর্বশেষ