ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ফেসবুকে নিয়মিত স্ট্যাটাস দিয়ে আলোচনায় আছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে এরকম আরেকটি স্ট্যাটাস দিলেন তিনি। জানালেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আরও যা লেখা আছে স্ট্যাটাসে:
বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এই বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এই নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুননির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে ।
২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত চার বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু দাম এখনো বেশি।
থ্রিজি এবং ফোরজি’র জন্য ইন্টারনেটের দাম আরো কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।
আওয়ামী লীগ পুনঃনির্বাচিত না হলে এই পরিকল্পনাগুলোর কোনোটিই বাস্তবায়ন করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে আমরা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছি, তবে এখনো অনেক কাজ বাকি। বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন।




