শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......না’গঞ্জের ৪টি উন্নয়ন প্রকল্প এবং ৭টি ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

না’গঞ্জের ৪টি উন্নয়ন প্রকল্প এবং ৭টি ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

২৪ আগষ্ট শনিবার নারায়ণগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় ভাষন দেবেন। এর আগে তিনি আড়াইহাজার, সোনারগাঁও এবং বন্দর উপজেলার চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এসব উন্নয়ণ প্রকল্প হলো, আড়াইহাজারের মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার, সোনারগাঁওয়ে সার্কিট হাউস ও সোনারগাঁওয়ে শ্রী জ্যোতি বসু স্মৃতি পাঠাগার এবং বন্দরে হরিপুর ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প। এসব প্রকল্প উদ্বোধন শেষে তিনি বিকাল ৩টায় উল্লেখিত জনসভায় ভাষন দিবেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় আরো ৭টি উন্নয়ণ প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন। ফলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বত্র আওয়ামীলীগের অভ্যন্তরে ব্যাপক প্রস্তুতি শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে।  মূল দল আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নারায়ণগঞ্জে আসছেন প্র্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। তিনি আড়াইহজারের একটি জনসভায় ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য আমরা সর্বাত্বক প্রস্তুতি শেষ হয়েছে।
এদিকে এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহাজোট সরকারের বিগত পাঁচ বছরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী ব্যাস্ততার কারনে এতোদিন এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পারেননি। তাই এ সময় তিনি গুরুত্বপূর্ন কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আসছেন। তিনি আড়াই হাজারের একটি জনসভায় বক্তব্য রাখবেন। তাই আমরা প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য এরই মাঝে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা যুবলীগের একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। এ  সম্পর্কে জানতে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২৪ আগস্ট ্রপধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল নামবে। ওই দিন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এবার আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই নারায়ণগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য উদগ্রিব হয়ে আছেন। তাই আমরা আশা করি আড়াইহাজরের জনসভায় ওই দিন লাখো জনতার ঢল নামবে।
অপরদিকে ফতুল্লা থানা যুবলীগের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সভাপতি মীর সোহেল বলেন, জেলার সব কয়টি থানায় এবং পৌরসভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুবলীগ। আমরা ফতুল্লা থানায়ও ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ওই দিন প্রধানমন্ত্রীর জনসভায় ফতুল্লা থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে নারায়ণগঞ্জের সর্বত্র যুবলীগ এবং মূল দল আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলির নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা। এদিকে অপর এটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর জনসভায় ফতুল্লার আঞ্চলিক শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ