শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কালুরঘাটে কারখানায় আগুনে তিন শ্রমিক দগ্ধ

কালুরঘাটে কারখানায় আগুনে তিন শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি গাম তৈরির কারখানায় অগ্নিকান্ডে তিন শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো.জহিরুল ইসলাম। আহত তিনজন হল, নান্টু দাশ (২২), মৃদুল দে (৩৮) ও রণধীর মল্লিক (৪২)।

চান্দগাঁও থানার ওসি এস এম আব্দুর রউফ  জানান, সকালে রেজিমেড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি গাম তৈরির টিনশেড কারখানায় একটি চুল্লি থেকে অপর চুল্লিতে কেমিক্যাল ঢালার সময় হঠাৎ আগুন ধরে যায়। এসময় তিন শ্রমিক দগ্ধ হন। নগরীর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর বিশু দাস  জানান, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে কালুরঘাটে একটি গাম ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দু’টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় বের হতে গিয়ে ওই কারখানার তিন শ্রমিক দগ্ধ হন। পরে আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ