বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৩২৭ কোটি ৬৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন

২৩২৭ কোটি ৬৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন

২০১৭-২০১৮ অর্থবছরের ২৩২৭ কোটি ৬৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। যা গত অর্থবছর থেকে ১০২ কোটি টাকা বেশি। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চসিকের কেবি আব্দুস ছত্তার মিলনায়তনে সিটি মেয়ের আ জ ম নাছির উদ্দিন এ বাজেট পেশ করেন। গত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলেন সিটি মেয়র। এবার চসিকের নিজস্ব উৎসে আয় ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা। আগের অর্থবছরে এ খাতে আয় হয়েছিল ৩৬৬ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া ১ হাজার ২৯০ কোটি টাকা উন্নয়ন অনুদান ধরা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ খাতে পেয়েছিল ২৬২ কোটি ২৪ লাখ টাকা। নতুন বাজেটে মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ খাতে ২ কোটি টাকা, বাঙালি ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় ঘটাতে ৫ কোটি টাকা, অটিজম শিশুদের জন্য ২ কোটি টাকা, মাদক ব্যবহার নিয়ন্ত্রণে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মেয়র।

মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য দূষণনিরোধী ভস্মীভূতকরণ প্ল্যান্টসহ আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে ৫৫০ কোটি টাকা ও বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়নসহ সেবক নিবাস নির্মাণ বাবদ ৭১৯ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে প্রায় ৭১৮ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণসহ জাইকার অধীনে ৩২৪ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পথে। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ