
ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরদ্ধে করা মামলার রায় ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস (এইচআরডব্লিউ)। তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এইচআরডব্লিউ’র এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডামস জানান, যুদ্ধপরাধের বিচার প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে বলে আমরা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছি। কিন্তু এ সতর্ক বার্তা বাংলাদেশ উপেক্ষা করে আসছে। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গোলাম আযমের রায়ে বিচারকরা সঠিকভাবে তদন্ত চালাননি। এতে আমরা উদ্বিগ্ন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলার অভিযোগ প্রমাণিত হলে তাকে ৯০ বছরের কারাদ- দেয়।




