বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিশু সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শিশুর নিরাপদ বেড়ে উঠা নিশ্চিত করতে হবে

শিশু সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শিশুর নিরাপদ বেড়ে উঠা নিশ্চিত করতে হবে

Advocacy-24-No-Ward-(70)শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করার পাশাপাশি বাড়ী’তে বা বিদ্যালয়ে কিংবা সমাজে শারীরিক ও মানসিক  নির্যাতনের ঝুকি,বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার ঝুকি,যৌন নির্যাতনের ঝুকি,  ঝুকিপূর্ণ শ্রমে যুক্ত অথবা যুক্ত হবার ঝুকি,এবং বাল্য বিবাহের ঝুকির পরিমান হ্্রাস করে শিশু সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শিশুর নিরাপদ বেড়ে উঠা নিশ্চিত করতে হবে , সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর কারিগরী ও আর্থিক সহায়তায় পরিচালিত বেসরকারী সংস্থা মমতা কর্তৃক বাস্তবায়িত মমতা  শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি হতে সুরক্ষা প্রকল্পের ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সমন্বিত এ্যাডভোকেসী সভায় এ কথা গুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হক ডিউক। তিনি আরো বলেন বর্তমান সরকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য খুবই আন্তরিক ।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চিলড্রেন রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । এ কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের জন্য কর্পোরেশন ও বেসরকারী উন্নয়ন সংস্থা কাজ করছে । ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কার্যালয়ে অনুষ্টিত এ্যাডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা পিপিএইচপি প্রকল্পের মনিটরিং ও ডুকোমেন্টেশান অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান । এরপর প্রকল্প ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডেও সার্বিক শিশু সুরক্ষা পরিস্থিতি তোলে ধরেন । পাশাপাশি ২০১৫ সালে শিশুর ঝুকির মাত্রা নিরুপনে সম্পাদিত ভালন্যারিবিলিটি ম্যাপিংয়ের তথ্য অনুযায়ী ওয়ার্ডেও শিশুর তথ্য উপস্থাপন করেন । এতে দেখা যায় ; ২৪ নং ওয়ার্ডে সম্পাদিত ৫টি বস্তিতে বাড়ী’তে/ বিদ্যালয়ে কিংবা সমাজে শারিরীক / মানসিক  নির্যাতনের শিকার কিংবা ঝুকিতে আছে :  ৯৩.৬৮% শিশু , বিদ্যালয় থেকে ঝড়ে পড়েছে কিংবা ঝড়ে পড়ার ঝুকিতে আছে : ৪৫.০৩ % শিশু , যৌন নির্যাতনের ঝুকিতে আছে : ৩৬.১৯% শিশু ,ঝুকিপূর্ণ শ্রমে যুক্ত অথবা যুক্ত হবার ঝুকিতে আছে : ৩৬.০১% শিশু ,বাল্য বিবাহের ঝুকিতে আছে : ৩৩.৭৫% শিশু । আর এ ঝুকির মাত্রা কমানোর জন্য মমতা পিপিএইচপি প্রকল্প বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে । পাশাপাশি শিশুদের আনন্দ বিনোদনের মাধ্যমে মূল শিক্ষা ধারায় ফিরিয়ে আনার জন্য  দাইয়া পাড়া শফিউল্লাহ কলোনী  ও মিস্ত্রী পাড়া বাবুলের কলোনীতে ২টি শিশু কেন্দ্র পরিচালনা করছে । পাশাপাশি চিহ্নিত ৫টি বস্তি ,২টি কর্মক্ষেত্র ও ২টি স্কুলে বস্তিরশিশু,মা-বাবা,অভিভাবক,পরিবারের সদস্যবর্গ,শিশুর লালন-পালনকারী, ,স্কুল শিক্ষক,স্কুল ম্যানেজম্যান্ট কমিটি, ছাত্র/ছাত্রী, কর্মজীবি শিশু ,কর্মক্ষেত্রের মালিক ও ম্যানেজারদের সাথে বিভিন্ন সচেতনতা মূলক সেশন,পাপেট শো কার্যক্রম ও দৈনন্দিন শিশুর লালন পালনে পিতা মাতার ইতিবাচক নিয়মানুবর্তিতা বা পিডিইপি প্রশিক্ষন পরিচালনা করে আসছে । প্রকল্পের ফিল্ড অফিসার সত্যজিৎ নাথের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন ১২,২৩ ,২৪ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি  জনাব ফারহানা জাবেদ । সভায় আরো বক্তব্য রাখেন সিবিসিপিসি কমিটির সদস্য মিস্ত্রি পাড়া আলোর জুটি ক্লাবের মো:শফিকুর রহমান(বাচা), মেরী স্টোপসের স্বাস্থ্য কর্মী মাহামুদা আক্তার ও স্টুডেন্ট ফোরামের সদস্য আবুল বাছির নাঈম । সভায় ধন্যবাদ বক্তব্য রাখেন ফিল্ড অফিসার লিপিকা দাশ ।সভায় ওয়ার্ডের বিভিন্ন মান্যগন্য দায়িত্বশীল ব্যক্তি বর্গ ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা উপস্তিত ছিলেন ।
আরও পড়ুন

সর্বশেষ