বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপকুমিল্লার অগ্নিপরীক্ষায় ফেল করলে ব্যর্থতার সব দায়িত্ব নিয়ে ইসিকে বিদায়

কুমিল্লার অগ্নিপরীক্ষায় ফেল করলে ব্যর্থতার সব দায়িত্ব নিয়ে ইসিকে বিদায়

কুমিল্লা সিটি নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষা’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতে পাস না করলে নির্বাচন কমিশনকে (ইসি) বিদায় নিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়। এই নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে গোলযোগ ও বিস্ফোরণের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘পরিস্থিতি আমাদের কাছে অত্যন্ত নাজুক বলে মনে হয়েছে। আজকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় পাস না করতে পারলে ব্যর্থতার সব দায়িত্ব নিয়ে অচিরেই নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে। আমি পুনরায় তাদের আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ এখনো কমিশনের আছে। এ সময় নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রভাব খাটানো এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ