বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফে

২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফে

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ৩১ ডিসেম্বর রাত ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে এ ইয়াবা জব্দ করা হয়। বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ