মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপপাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট বড় তিনটি ফেরি। পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানান।  তিনি বলেন, নৌ-পথে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ