শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রূপায়ন টাউনের একটি ফ্ল্যাট থেকে ফাহিমা আফরিন রিপা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ইফতারের পর ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে ওই গৃহবধু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মৃতের স্বামীর নাম ফয়সাল নেওয়াজ রানা। তার একটি ইটের ভাটা ও সিদ্ধিরগঞ্জে চুনের ফ্যাক্টরি রয়েছে। তাদের আদি বাসস্থান সিদ্ধিরগঞ্জে হলেও রূপায়ন টাউনের ১২ নং ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতো তারা। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ