শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ১১৬৯৫ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামে ১১৬৯৫ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

পিকআপ ভ্যানের চাকার ভেতর করে বিশেষ কৌশলে টেকনাফ থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে ১১ হাজার ৬৯৫ পিস ইয়াবাসহ দু’বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

রোববার গভীর রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এসব ইয়াবা আটক করা হয়।

আটক দু’জন হল, কক্সবাজারের রামু উপজেলার শহীদুল আলম (২৪) এবং টেকনাফের মো.রহিম (২৮)।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি সাখাওয়াত হোসেন ইয়াবাসহ দু’জনকে আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন। এএসপি সাখাওয়াত হোসেন জানান, আটক দু’জন ইয়াবাগুলো নিয়ে রোববার সন্ধ্যায় টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে তারা মাইক্রোবাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথে তারা গাড়ি পাল্টিয়ে একটি পিকআপ ভ্যানে উঠে।

মাঝপথে পিকআপ ভ্যানের পেছন দিকে সংরক্ষিত চাকার টায়ারের ভেতরে টিউবে আরও একটি বিশেষ টিউব স্থাপন করে সেখানে ইয়াবাগুলো নেয়‍া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আগে থেকেই শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেয়। গাড়িটি সেতু পার হয়ে ব্যাংক এশিয়ার মোড় অতিক্রমের সময় ৠাব সদস্যরা সেটির গতিরোধ করে। এসময় সেটিতে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।

আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এএসপি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ