শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এইচএসসির ফল ৩ আগস্ট

এইচএসসির ফল ৩ আগস্ট

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩ আগস্ট শনিবার প্রকাশ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী এর লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বেশ কয়েকটি পরীক্ষা পেছাতে হয়। এ কারণে লিখিত পরীক্ষা শেষ হয় গত ৩ জুন।

এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন

সর্বশেষ