বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপজানুয়ারি থেকে সারা দেশের বিচারকদের ছুটি অনলাইনে

জানুয়ারি থেকে সারা দেশের বিচারকদের ছুটি অনলাইনে

ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণের অংশ হিসেবে আগামী ০১ জানুয়ারি থেকে অনলাইনে ছুটি নিতে পারবেন সারা দেশের নিম্ন আদালতের বিচারকরা। ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এ ছুটি নেওয়া যাবে। এর আগে গত ০১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ২১ জেলার বিচারকদের জন্য এ কার্যক্রম শুরু হয়েছিলো। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে এ বিষযে প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে অধস্তন আদালতের বিচারকদের ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণের লক্ষ্যে ই-অ্যপ্লিকেশন সফটওয়্যার চালু করা হয়েছে। ইতোমধ্যে ২১টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ০১ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হবে’। বিচারকদের ছুটির প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে ই-অ্যপ্লিকেশন সফটওয়্যারে প্রবেশের পর ছুটির কারণ ও সময় লিখে অনুমতি চাইতে হবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে এ বিষয়ে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে। এ পদ্ধতির সুবিধা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘নতুন এ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছুটির বিষয়টি জানা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা কতোদিন ছুটিতে থাকছেন, সে হিসাব রাখাও সহজ হবে। ফলে অধস্তন আদালতের বিচারকদের ভোগান্তি কমবে’।

আরও পড়ুন

সর্বশেষ