রাজধানীর মিরপুর এলাকা থেকে জঙ্গিগোষ্ঠী জেএমবি’র পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ২৮ ডিসেম্বর সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি জানান। তিনি জানান, ২৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে জেএমবির এই পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



