ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিজিএমইএ ভবন ঘেরাও করে রেখেছেন ইএসই নিটওয়্যারসের শ্রমিকরা। শ্রমিক ছাঁটাই ও কর্মীদের ওপর শারীরিক নির্যাতনসহ নানা প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছেন তারা। সোমবার সকাল সাড়ে এগারটা থেকে বিজিএমইএ ঘেরাও করে রেখেছেন তারা। শ্রমিকরা বিজিএমইএ’র মূল গেট অবরুদ্ধ করে রেখেছেন। জাতীয় গার্মেন্টস দর্জি ফেডারেশন এ ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে।
উল্লেখ্য, শ্রমিকদের অভিযোগ, গত ১১ জুলাই ৩০০ শ্রমিককে ছাঁটাই ও কর্মীদের ওপর শারীরিক নির্যাতন করে গার্মেন্টস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ইএসই গার্মেন্টসের কর্মীরা বলেন, “আমাদের নিয়মিত বেতন-বোনাস না দেওয়ার প্রতিবাদ জানালে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তাছাড়া প্রতিবাদ করায় শ্রমিকদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়। কথায় কথায় তারা শ্রমিক ছাঁটাই করে। এভাবে কথায় কথায় শ্রমিক ছাঁটাই চলতে দেওয়া হবে না।” এ সময় গার্মেন্টসটির শ্রমিকরা অবিলম্বে মালিককে শ্রমিকদের সামনে আসার দাবিও জানান তারা।




