শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়যে কোনো এয়ারলাইন্সে হজে যেতে অনুমতি হাইকোর্টের

যে কোনো এয়ারলাইন্সে হজে যেতে অনুমতি হাইকোর্টের

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

নিজেদের পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীরা হজে যেতে পারবেন বলে আদেশ  দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এ আদেশ দেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (হাব) সহ-সভাপতি আব্দুল কবির খান, মহাসচিব শেখ আব্দুল্লাহ ও রেজাউল ইসলাম নামের এক যাত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন।

রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজ যাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে ধর্ম বিষয়ক সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মোখলেছুর রহমান।

২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহনে হাজিরা হজে যেতে পারবে না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়।

সরকারি তথ্য মতে, বাংলাদেশ থেকে এ বছর সরকারিভাবে এক হাজার ৪৮৬ জন এবং বেসরকারিভাবে ৮৭ হাজার ৪১১ জন সর্বমোট ৮৮৮৯৭ হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আগামী ৭ সেপ্টেম্বর সম্ভাব্য হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। হজযাত্রীদের ফিরতি শেষ ফ্লাইট ৩০ নভেম্বর জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

আরও পড়ুন

সর্বশেষ