বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

স্ত্রীকে খুন করে পালিয়ে গেল স্বামী

নগরীর ডবলমুরিং থানার মৌলভিপাড়া এলাকায় সোহানা আক্তার (২৯) নামে এক পোশাক কর্মীকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে।  হত্যার পর স্বামী মোহাম্মদ রাজীব পালিয়ে গেছে। বুধবার রাতে হত্যাকাণ্ডের সময় একই বাসায় ঘুমাচ্ছিলেন সোহানার বাবা-মা।  সকালে সোহানার নিথর দেহ খাটের উপর দেখতে পান তারা। ০৬ অক্টোবর সকাল ৮টার দিকে সোহানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান জানান, রাজীব নগরীর বিভিন্ন রুটের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করে।  রাতে পারিবারিক কলহের জের ধরে সোহানাকে শ্বাসরোধ করে হত্যা করে রাজীব। পুলিশ সোহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক রাজীবকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, সোহানার বাবা বাদি হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ