মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৈয়দ শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৈয়দ শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর পৃথক বার্তায় এ শোক জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য-সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা। তিনি তার ক্ষুরধার লেখনির মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সৈয়দ হকের অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যত পাথেয় হয়ে থাকবে। সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শেখ হাসিনা তার শোকসন্তপ্ত পরিবার এবং অসংখ্য ভক্ত অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ