বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে ঐক্য করতে নয়, চলমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করতে তার বাসভবনে গিয়েছিলেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ০৫ আগস্ট বেলা সাড়ে ১১টায় মতিঝিলের কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়াকে বলেছি জাতির নেতৃত্ব দিতে চাইলে এখনি ঘোষণা দিতে হবে জামায়াত ২০দলের জোটে নেই। এছাড়া ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষির্কীর দিন জন্মদিন পালন করা যাবে না। যদি তা আসল জন্মদিনও হয়। ৪ আগস্ট রাতে খালেদা জিয়ার সঙ্গে গুলশানের ২ নং সার্কেলের ৭৯ নম্বর সড়কে তার বাসভবন ‘ফিরোজা’য় বৈঠক করেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।



