বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিশামসুজ্জামান দুদুসহ বিএনপির ১১ নেতাকর্মী আটক

শামসুজ্জামান দুদুসহ বিএনপির ১১ নেতাকর্মী আটক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। ২১ জুলাই সকালে তাদের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। আটকের বিষয়ে নিশ্চিত করেন, কেন্দ্রীয় যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন। তিনি বলেন, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে ৭ বছর সাজা দেওয়ায় পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার পর তাদের আটক করা হয়। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সরকার বিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনসহ বিভিন্ন সহিংসতার মামলায় সন্দেহজনক ভাবে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আটক কারো নাম উল্লেখ করেননি ওসি।

আরও পড়ুন

সর্বশেষ