আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৭ জুলাই ২০১৬ তারিখে ফেনীর সিন্দুরপুরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ২৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো: গোলাম সারওয়ার এবং আর কিউ এম ফোরকান, দাগনভূইঁয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূইঁয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দিন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে অতিথিবৃন্দ সিন্দুরপুর শাখার সাথে স্থাপিত এটিএম বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।





