মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এক নম্বরে অন্য অপারেটরের সেবার নিলাম শুরু ১৬ জুন

এক নম্বরে অন্য অপারেটরের সেবার নিলাম শুরু ১৬ জুন

প্রাথ‌মিকভাবে ১৫ বছর লাইসেন্সের মেয়াদ রেখে মোবাইল নম্বর পোর্টে‌বি‌লি‌টি (এমএন‌পি) বা নম্বর অপ‌রিবর্তিত রেখে অন্য অপারেটর বদলের সেবা উন্মুক্ত করতে যাচ্ছে বি‌টিঅার‌সি। লাইসেন্স গ্রহণে অাগ্রহী প্র‌তিষ্ঠানকে ১ লাখ টাকা ‌ফি দিয়ে অাবেদন করতে হবে। নিলামের জন্য অাবেদন গ্রহণ শুরু হবে ১৬ জুন, শেষ হবে ৩০ জুন। নিলাম অনু‌ষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। চল‌তি বছরের শেষে গ্রাহকরা সেবা পাওয়া শুরু ক‌রবেন। গ্রাহকরা ৩০ টাকা চার্জ দিয়ে অপারেটর বদল করতে পারবেন, তবে ৯০ দিনের অাগে অপারেটর পরিবর্তন করতে পারবেন না। ১৪ জুন বি‌টিঅার‌সি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বি‌টিঅার‌সি চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ কর্মকর্তারা এতে উপ‌স্থিত রয়েছেন। নিলামে কোনো ‌মোবাইল অপারেটর অংশ নিতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ