বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশের অনুমতি পেলো বিএনপি

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেলো জাতীয়তাবাদী দল বিএনপি। ১৫ মে সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মিন্টু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে সোমবার ১৬ মে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের ভাসানী মিলনায়নে যৌথ সভায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জন বিএনপি নেতার নামে নাশকতা মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ