শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআমরা উন্নয়নের বিপক্ষে নই

আমরা উন্নয়নের বিপক্ষে নই

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, আমরা উন্নয়নের বিপক্ষে নই, কিন্তু সে উন্নয়ন কর্মকান্ড হতে হবে পরিকল্পিত। একই সঙ্গে তিনি একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির দাবি জানান। বিএনপির এ প্রভাবশালী নেতা আরো বলেন, যারা এ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন তাদের পরিবেশ ছাড়পত্রসহ প্রকল্পের সপক্ষে পরিবেশের ক্ষতি হবেনা এ ধরনের কি ডকুমেন্ট আছে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে।ঘটনার চারদিন পর শনিবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ওইদিনের নিহত চারজনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।নিহতদের কবর জেয়ারত করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন আবদুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে ছিলেন বাঁশখালীর সাবেক সাংসদ ও দক্ষিণ জেলাবিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পদাক ডা. শাহাদাত হোসেন, গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ