রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু

আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে। ১৮ জানুয়ারি সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশি অশুভ শক্তি সব সময় রয়েছে। কিন্তু এসব তোয়াক্কাই করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নয়। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ