শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাজীপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

গাজীপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

ঢাকা ও চট্টগ্রামের পর গাজীপুরে একটি ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। এ সময় চারটি গ্রেনেড, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। গাজীপুরে চট্টগ্রাম বাইপাস সড়কের কাছে জুগিতলার একটি পরিত্যক্ত বাড়িতে রোববার মধ্যরাতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান অভিযানের পর রাত ২টায় ঘটনাস্থলে বলেন, জঙ্গিরা সেখানে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় বাড়ির ভেতর থেকে র‌্যাবকে ল করে বোমা হামলা চালানো হয়। এরপর র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করে। এখানে দুজন মারা যায়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

একটি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মিনহাজুল ও মাহবুব নামে দুই জঙ্গি রোববার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর কারাফটক থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল একটি বিশেষ বাহিনীর সদস্যরা। তবে অভিযানে নিহতরা এই দুজনই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। মুফতি মাহমুদ জেএমবির দিকে ইঙ্গিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন এখানে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করে বলে আমাদের কাছে খবর ছিল। এখানে কি দুজনই ছিল- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সদস্যরা চারপাশ ঘিরে রেখেছিল। কারও পালানোর সুযোগ ছিল না। জঙ্গিদের ছোড়া বোমায় র‌্যাবের এক সদস্য আহত হন বলে মুফতি মাহমুদ জানান।

পরে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলটি পরিত্যক্ত ঘরটির ভেতরে-বাইরে তল্লাশি চালায়। সেখান থেকে পুস্তিকাসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও বের করেন র‌্যাব সদস্যরা। মুফতি মাহমুদ জানান, ঘরের ভেতরে চারটি গ্রেনেড, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। ঘরের বাইরের জমিতে পাওয়া একটি ব্যাগ থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও জেএমবির কাগজপত্র পাওয়া যায় বলেও জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ