সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়া খাল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু আকাশ বাবু বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছে। সোমবার সকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বনদস্যু আকাশ বাবু বাহিনীর প্রধান কাশেম আকাশ (৪০) ও বাহিনীর উপপ্রধান ফরিদ মাঝি (৪৫) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন র্যাব সদস্যরা।



