সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিফখরুলের জামিন প্রশ্নে রুলের রায় ২২ নভেম্বর

ফখরুলের জামিন প্রশ্নে রুলের রায় ২২ নভেম্বর

রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ের দিন পিছিয়ে আগামী ২২ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট। গত ১১ নভেম্বর রুলের শুনানি শেষে সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। সোমবার তা পিছিয়ে ২২ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ। আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে বিচারিক আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান। চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ