মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে মন্ত্রী মহসিন আলীকে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে মন্ত্রী মহসিন আলীকে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে (৭০) । শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সেখানে নেওয়া হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন। বেলা ১১টার পর এ জনসংযোগ কর্মকর্তা বলেন, হাসপাতাল থেকে বের হচ্ছি। এখান থেকে বিমান বন্দর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তবে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। সঙ্গে স্ত্রী ও ছোট মেয়ে থাকবেন বলেও জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার কিছু আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে।

আরও পড়ুন

সর্বশেষ