নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ শাহরিয়ার মজুমদার। শাহরিয়ার সম্প্রতি স্থাপত্য বিষয়ে অনার্স সম্পন্ন করে কিছু ড্রপ কোর্স শেষ করার জন্য ব্যস্ত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে। সুরমা আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় অবস্থিত মেসের নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। শাহরিয়ারের রুমমেটরা জানান বিকেলে তাকে রুমে রেখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মেসে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাত ৯টায় দরজা ভেঙে জানালার গ্রীলের সাথে বেল্ট দিলে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে । জানালার গ্রীলের উচ্চতা থেকে তাঁর উচ্চতা বেশি হওয়ায় কীভাবে তাঁর মৃত্যু হল নিশ্চিত করে বলা যাচ্ছে না। শাহরিয়ার বিশ্ববিদ্যলয়ে পড়াকালীন শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের সাথে জড়িত ছিলেন। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী ছিলেন।
শাবি ছাত্র শাহরিয়ারের লাশ উদ্ধার



