সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়লো ইউএস বাংলার উড়োজাহাজ

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়লো ইউএস বাংলার উড়োজাহাজ

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এতে উড়োজাহাজটির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্লেনটির যাত্রীরা নিরাপদ আছেন।  শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ  সৈয়দপুর বিমানবন্দরে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর বিমানবন্দরের ইনচার্জ রাকিব মোস্তাকিম এ তথ্য  নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রকৌশলীদের সৈয়দপুর আনা হয়েছে। এখন সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার ও মেরামত কাজ চলছে।

আরও পড়ুন

সর্বশেষ