বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা সদরের বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটান ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে দু’টি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ