শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির অবসরভাতা ও অন্যান্য সুবিধা আইন-২০১৫ খসড়ার অনুমোদন

রাষ্ট্রপতির অবসরভাতা ও অন্যান্য সুবিধা আইন-২০১৫ খসড়ার অনুমোদন

‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫’ খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া ‘দ্য বাংলাদেশ কোয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১৫’ –এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশররাফ হোসাইন ভূইঞা এ তথ্য দেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ রেশম বোর্ড উন্নয়ন (সংশোধন) আইন-২০১৫ অনুমোদিত হয়নি। এছাড়া গত ১৮ থেকে ২৬ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার ৬৮তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ