রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাকি জেরা ১০ আগস্ট

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাকি জেরা ১০ আগস্ট

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। বাকি জেরার জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির নির্ধারিত দিনে সোমবার হারুন-অর রশিদকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষ। প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অপর আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা জেরা করেন। আগামী ১০ আগস্ট বাকি আসামিদের পক্ষে জেরার দিন ধার্য করেছেন আদালত। দুই মামলায়ই এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম সাক্ষী হারুন-অর রশিদ। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আসামিপক্ষের জেরা প্রথমে করা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। শুনানিতে অংশ নিতে আদালতে ছিলেন মামলা দু’টির প্রধান আসামি খালেদা। সকাল সোয়া ৯টা তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে সাড়ে দশটায় আদালতের এজলাসকক্ষে হাজির হন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের জেরা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন খালেদা। এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে করা খালেদার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে লিভ টু আপিল করবেন এবং হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি তারা পাননি উল্লেখ করে জেরা স্থগিতের আবেদনটি জানান খালেদার আইনজীবীরা। এ আবেদনের বিষয়ে এখনও কোনো আদেশ দেননি আদালত।

আরও পড়ুন

সর্বশেষ