মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পরিবার নিয়ে অনশনে শেভরন শ্রমিকরা

পরিবার নিয়ে অনশনে শেভরন শ্রমিকরা

বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান, কর্মী ছাটাই বন্ধ এবং বন্ধ ঘোষিত গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে পরিবারের সদস্যদের নিয়ে প্রতীকী অনশন করছেন গার্মেন্টস শ্রমিকরা। রোববার   বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু করেন তারা। শেভরন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ। তিনি বলেন, ঈদ এলেই মালিকপক্ষ শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা তালবাহানা শুরু করে। শ্রমিক ছাঁটাই করে। তিনি এসব সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, প্রায় ৩ মাসে আগে সোয়ান  নামে এক গার্মেন্টস বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। কিন্তু এখনো ওই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। তিনি ওই বেতন-ভাতা পরিশোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান। অনশন কর্মসূচিতে আরো উপস্থিত রয়েছেন, শেভরন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ ভূঁইয়াসহ শ্রমিক নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ