আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বগুড়া শহরের শেরপুর রোডে এনআরবি গ্লোবাল ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ব্যাংকটির চেয়ারম্যান নিজাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক মাহাফুজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও শ্রমিক নেতা কামরুল মোরশেদ আপেল, ব্যবসায়ী আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এনআরবি গ্লোবাল ব্যাংকের বগুড়া শাখা উদ্বোধন



