সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ আটক ৪

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটকরা হলেন, মাইন উদ্দিন (৪২), তার স্ত্রী আবিদা সুলতানা (৩৩) ও তাদের সন্তান মোজাক্কির মইন (৫) এবং পলি রানী (২৫)।  রোববার সকালে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান এবং কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মুস্তফা জামান।

ড. মইনুল খান বলেন, সকাল সাতটায় কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানে (বিজি০৮৭) একই পরিবারের তিনজন আসেন। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার ও গহনা পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৯৭৫ গ্রাম এবং মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান। অপরদিকে একই ফ্লাইট থেকে পলি রানী নামে অপর এক নারীকে চার কেজি ৪৬০ গ্রাম স্বর্ণসহ আটক করছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুর ইসলাম (এসি) জানান, একটি হেয়ার ড্রায়ার মেশিনের ভেতরে অভিনব কৌশলে সাজিয়ে চার কেজি ৪৬০ গ্রাম স্বর্ণ নিয়ে আসে ওই নারী। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এসেছে ওই নারী।

আরও পড়ুন

সর্বশেষ