বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়তাবিথ আউয়াল মেয়র প্রার্থী হিসেবে বৈধতা পেলেন

তাবিথ আউয়াল মেয়র প্রার্থী হিসেবে বৈধতা পেলেন

আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল শেষ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বৈধতা পেলেন। গত শনিবার তাবিথ আউয়ালের মনোনয়ন বাতিল চেয়ে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলো সোনালী ব্যাংক। মঙ্গলবার রাতে শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান সোনালী ব্যাংকের ওই আবেদন খারিজ করে দেন। সোনালী ব্যাংক তাবিথের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনেছিল।

গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এছাড়া তাবিথের পিতা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করেন। আপিল আবেদনেও মিন্টুর প্রার্থিতা বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাবিথ আউয়ালের প্রার্থিতা টিকে রইলো।

আরও পড়ুন

সর্বশেষ