শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার দুপুর সোয়া দুইটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি দুবাই-০৪৬ ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি থেকে মোট ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোনার বার উদ্ধার হওয়ার পরে আরও স্বর্ণ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি রামেজিং (তল্লাশি) করা হয়। তল্লাশি শেষে মোট ৮৬টি বার উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে ১০ কেজি। এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের পরিচয় জানানো হবে বলেও জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ