সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়চলমান বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চলমান বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিএনপি-জামায়াতের চলমান বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন দেশকে পিছেয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্মমভাবে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে, শিশু পুড়িয়ে হত্যা করছে এবং দেশের সম্পদ ধ্বংস করছে। ওই অনুষ্ঠনে বাংলাদেশ কোস্টগার্ডের ২২ কর্মকর্তা এবং ১৩ নাবিককে বীরত্বপূর্ণ অবদান ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ