মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েলক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের মিছিলে গুলি, ৩জন গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের মিছিলে গুলি, ৩জন গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- এমরান (২৩), আবদুল্লাহ আল মামুন (২৫) ও মামুনুর রশিদ (২৭)। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করেছে। রোববার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লক্ষ্মীপুর শহরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় ডিবি পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে গুলি ছুঁড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক করে পুলিশ। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত-শিবির মিছিল করতে চাইলে ডিবি পুলিশ ধাওয়া করে। এসময় মিছিল থেকে তিন জনকে আটক করা হয়। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
আরও পড়ুন

সর্বশেষ