হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগর ও পুরান ঢাকায় মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ধাওয়ায় খেয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। বৃহস্পতিবার সকাল পৌনে সাড়ে ৭টা থেকে ৮টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা শান্তিনগরে মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।এদিকে সকার পৌনে ৮টার দিকে পুরান ঢাকার বদরুন্নেসা কলেজের সামনে বেশ বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এসময় পুলিশ আশার খবরে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।এদিকে গুলশানে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়ার অভিযোগে একজন আটক করেছে পুলিশ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়ার চেষ্টা করছিলো পিকেটাররা। এসময় ধাওয়া দিয়ে সেখান থেকে একজনকে আটক করা হয়।



