রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীরা অনাবিল ও তুরাগ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয়। ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই গাড়িতে অগ্নিসংযোগ করে। বর্তমানে মালিবাগ সড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনকারীরা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে তুরাগ পরিবহনের ওই বাসে আগুন লাগিয়ে দেয়। এছাড়া, তারা অনাবিল পরিবহনের আরেকটি বাসেও আগুন লাগিয়ে দেয়। রামপুরা থানার এসআই মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংঘর্ষ চলছে।



