সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিচলমান অবরোধ অব্যাহত রাখার জন্য খালেদার আহ্বান

চলমান অবরোধ অব্যাহত রাখার জন্য খালেদার আহ্বান

দেশব্যাপী বিএনপির নেতৃতাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ অব্যাহত রাখার জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৩ জানুয়ারি মঙ্গলবার  রাতে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ ‍অবরোধ আন্দোলন অব্যাহত রাখার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ