কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সেই টাকার ৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। এজন্য কোনো সুদ প্রদান করা হবে না। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের স্বার্থে প্রত্যেক ব্যাংক মাসিক ভিত্তিতে নিজেদের লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা করবে। মান আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জিত না হলে অনর্জিত টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পরবর্তী বছর বিতরণের সঙ্গে সামঞ্জস্য করতে পারলে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। তবে পূর্ববতী অর্থ বছরের ৩১ মার্চ অবস্থাভিত্তিক মোট ঋণ ও অগ্রিমের ২ দশমিক ৫ শতাংশ হলে তাদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।



