বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইবোলা ভাইরাস শনাক্তে দেশের সব বন্দরে মেডিকেল টিম রাখার নির্দেশনা চেয়ে রিট...

ইবোলা ভাইরাস শনাক্তে দেশের সব বন্দরে মেডিকেল টিম রাখার নির্দেশনা চেয়ে রিট

প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে মেডিকেল টিম নিয়োজিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।  বৃহস্পতিবার এ রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিট আবেদনে দেশের বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে বিষেশায়িত চিকিৎসা, সুনির্দিষ্ট হাসপাতালে রোগী পাঠানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহের নির্দেশনাও চাওয়া হেয়ছে। একই সঙ্গে আফ্রিকা থেকে আসা যে ৬জন রোগী দেশে এসেছেন তাদের চিকিৎসার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে। ‍রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ