বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে এক কেজি ওজনের একটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক হওয়া ব্যক্তির নাম জাকির হোসেন। তাঁর বাড়ি চাঁদপুর। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় বলা হয়, আটক হওয়া এক কেজি ওজনের ওই সোনার বারটির দাম প্রায় ৫০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গতকাল সোমবার মালয়েশিয়া যান জাকির। তিনি আজ দেশে ফিরে আসেন। সন্দেহ হলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছে থাকা একটি চার্জার লাইটের ভেতর থেকে সোনার বারটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ