বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাশেম বাহিনীর প্রধান কাশেম আলীসহ ১৩ বনদস্যু নিহত

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাশেম বাহিনীর প্রধান কাশেম আলীসহ ১৩ বনদস্যু নিহত

খুলনার দাকোপে সুন্দরবন সংলগ্ন এলকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাশেম বাহিনীর প্রধান কাশেম আলীসহ ১৩ বনদস্যু নিহত হয়েছে। এর মধ্যে সকালে ২জন এবং পরে আটকদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আরো ১১জন নিহত হয়। এর আগে খুলনাঞ্চলে বন্দুকযুদ্ধে একসঙ্গে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি। নিহতদের মধ্যে বাহিনী প্রধান দাকোপের কালাবগীর কাশেম আলী, পাইকগাছার দেলুটির সবুর আলী, ডুমুরিয়ার শরাপপুরের ইলিয়াস ও মহাসিনের নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় এখনও জানা যায়নি। রোববার দুপুর ২টায় দাকোপ উপজেলার হাড্ডা কালাবগি সংলগ্ন সুন্দরবনের গহীন অরণ্যে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

খুলনার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, রোববার ভোর রাতে বনদস্যু কাশেম বাহিনী খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির জিরবুনিয়া গ্রামের কলেজ শিক্ষক প্রশান্ত কুমার ঢালীকে চাঁদার দাবিতে অপহরণের চেষ্টা করে। এ সময় গণপিটুনি ও পুলিশের গুলিতে দু’ ডাকাত নিহত হয়
এবং ঘটনাস্থল থেকে ১১ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের গহীনে অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালালে পাল্টা গুলিতে তারা মারা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কার আলী  জানান, আটক হওয়া ১১ জনের মধ্যে বাহিনী প্রধান কাশেম আলীর স্বীকার করে তার নিয়ন্ত্রণে সুন্দরবনের গহীনে এক বস্তা আগ্নেয়াস্ত্র রয়েছে। অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।

এর আগে তাদের কাছ থেকে ৯টি বন্দুক ও ৩২ রাউন্ড গুলি এবং একটি ট্রলার উদ্ধার করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ