মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশবাসী এবার শ্বাসরুদ্ধকর পরিবেশে ঈদ করছে

দেশবাসী এবার শ্বাসরুদ্ধকর পরিবেশে ঈদ করছে

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের অনুপস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এবার শ্বাসরুদ্ধকর পরিবেশে  ঈদ করছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের কুশল বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আন্দালনের মধ্যে রয়েছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই অধিকার আদায় করা হবে।এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মিজানুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ